প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ● পূজার আগে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল ● সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা ●

পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর

বিজ্ঞাপন
পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর
দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক ও সম্পূর্ণ পেপারলেস ব্যবস্থায় রূপান্তরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আইসিবিকে ঐতিহ্যগত ধারা থেকে বের হয়ে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, বিশ্বের পুঁজিবাজার মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর। বাংলাদেশের বাজারকেও প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে আইসিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারের প্রতিটি স্তরে শতভাগ অটোমেশন ও ডিজিটালাইজেশনের কাজ চলছে। লিস্টিং আবেদন, অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণসহ সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। পাশাপাশি রাজনৈতিক বিবেচনা ছাড়া আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারে আগ্রহের কথা উল্লেখ করে আমির খসরু বলেন, প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং ও ডেরিভেটিভসের মাধ্যমে বৈশ্বিক মূলধন আনার পরিবেশ তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আইসিবি তার অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শেয়ারবাজার থেকে আরও
সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

সম্পদমূল্য বিবেচনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির

২২ ঘণ্টা আগে
আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

২ দিন আগে
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ

১ সপ্তাহ আগে
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

২ মাস আগে
তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

তিন সপ্তাহের উত্থান থামল, ডিএসইর বাজার মূলধন কমল ৯ হাজার ৬১৩ কোটি টাকা

২ মাস আগে
স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

স্ক্রিপ নেটিং বাতিলসহ ৬ দফা দাবি বিনিয়োগকারীদের

২ মাস আগে