সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয় বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসী; সতর্কবার্তা ডিএমপির

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসী; সতর্কবার্তা ডিএমপির
টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৩ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকার অধিকাংশ সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, পুরান ঢাকা, বংশাল, নিউমার্কেট, কাকরাইল, কারওয়ান বাজার, নয়াপল্টন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়ক, বনানী-কাকলী এক্সপ্রেসওয়ের র্যাম্প এবং ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনের ইসিবি চত্বরে পানি জমে থাকায় যানবাহন চলাচল ধীরগতিতে চলছে। এছাড়া যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে জলাবদ্ধতার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন সংস্কারকাজ চলমান থাকায় যান চলাচল আরও ব্যাহত হচ্ছে।

এদিকে সোমবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের অনেকেই জলাবদ্ধতা ও যানজটের কারণে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেয়েছেন। কর্মস্থলগামী মানুষ ও সাধারণ পথচারীদেরও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে রিকশা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য পরিবহনে স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া অনেক স্থানে সড়কে জমে থাকা পানিতে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যানজট আরও তীব্র হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীকে প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত থাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে উল্লেখ করে বিকল্প সড়ক ব্যবহারেরও পরামর্শ দিয়েছে পুলিশ।

এদিকে সোমবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে আরও দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর কয়েক দিন বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও সাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হলে ১৮ থেকে ১৯ জুলাইয়ের পর আবারও বৃষ্টিপাত বাড়তে পারে।

তিনি আরও বলেন, স্বল্প সময়ে অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের কারণেই রাজধানীতে জলাবদ্ধতা ও জনভোগান্তি বেড়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীকে সতর্ক থেকে চলাচলের পরামর্শ দিয়েছেন তিনি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

১৬ ঘণ্টা আগে
পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

৪ দিন আগে
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি: ৩১ জুলাই থেকে ডিএসসিসির সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ ও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি: ৩১ জুলাই থেকে ডিএসসিসির সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ ও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

৪ দিন আগে
রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, হাঁটুপানি-জলাবদ্ধতায় চরম ভোগান্তি

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, হাঁটুপানি-জলাবদ্ধতায় চরম ভোগান্তি

৫ দিন আগে
সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

১ সপ্তাহ আগে
জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬

জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬

২ সপ্তাহ আগে