সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয় বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও

পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত
রাজধানীর শনির আখড়া এলাকায় জমে থাকা পানির মধ্যে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিম (৬২)।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়া ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রা ভাই (স্ত্রীর বোনের স্বামী) একেএম আব্দুল্লাহি বাকি জানান, রেজাউল করিম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে প্রায় দেড় বছর আগে অবসরে যান। তিনি দুই সন্তানের জনক এবং শনির আখড়ায় নিজস্ব তিনতলা বাড়িতে বসবাস করতেন।

তিনি জানান, রোববারের টানা বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়। রাতে এশার নামাজের পর রেজাউল করিম পানির মধ্যেই দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পানিতে পড়ে অচেতন হয়ে যান।

ঘটনার সময় তার পাশে কেউ না থাকায় কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

১৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি: ৩১ জুলাই থেকে ডিএসসিসির সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ ও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি: ৩১ জুলাই থেকে ডিএসসিসির সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ ও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

৪ দিন আগে
টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসী; সতর্কবার্তা ডিএমপির

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসী; সতর্কবার্তা ডিএমপির

৪ দিন আগে
রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, হাঁটুপানি-জলাবদ্ধতায় চরম ভোগান্তি

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, হাঁটুপানি-জলাবদ্ধতায় চরম ভোগান্তি

৫ দিন আগে
সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

১ সপ্তাহ আগে
জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬

জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬

২ সপ্তাহ আগে