সর্বশেষ

জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬

জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬
রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত জুন মাসজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৩০ জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭১ জন তালিকাভুক্ত অপরাধী। এছাড়া সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ জন এবং মাদক কারবারে জড়িত ১ হাজার ৪৪৬ জনকে আটক করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ছিল মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতরা। পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে ডিএমপির ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী আইনের আওতায় এসেছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

২ দিন আগে
আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৩ সপ্তাহ আগে
চিড়িয়াখানায় হরিণ-চিতাবাঘের পাশে ‘ডোনাল্ড ট্রাম্প’

চিড়িয়াখানায় হরিণ-চিতাবাঘের পাশে ‘ডোনাল্ড ট্রাম্প’

১ মাস আগে
মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১ মাস আগে
‘কালো জামাই’, ‘লাল বাদশাহ’ ও ‘টাইগাররা’ গাবতলীর হাটে

‘কালো জামাই’, ‘লাল বাদশাহ’ ও ‘টাইগাররা’ গাবতলীর হাটে

১ মাস আগে
মৃত সন্তানের কপালে মাথা রেখে মায়ের কান্না, পাশে বিহ্বল বাবা

মৃত সন্তানের কপালে মাথা রেখে মায়ের কান্না, পাশে বিহ্বল বাবা

১ মাস আগে