সর্বশেষ

ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি

ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি
ইসরায়েলের জন্য বরাদ্দ ৩৩০ কোটি ডলারের মার্কিন সহায়তা বাতিলের প্রস্তাবকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এ বিষয়ে কংগ্রেসে উত্থাপিত একটি বিল দলটির প্রগতিশীল ও মধ্যপন্থী অংশের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি করেছে।

দলের এক রুদ্ধদ্বার বৈঠকের পর ডেমোক্র্যাট নেতৃত্ব সদস্যদের দলীয় অবস্থানের পরিবর্তে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।

কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য বেনি থম্পসন দ্য হিল–কে বলেন, ইসরায়েল ইস্যুতে মার্কিন আইনসভায় এতটা তীব্র ও নজিরবিহীন বিতর্ক তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে আগে দেখেননি।

ডেমোক্র্যাট আইনপ্রণেতা রাশিদা তলাইবের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে বিলটির ওপর চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভক্তি এবং রিপাবলিকানদের বিরোধিতার কারণে বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম।

ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের অন্যতম নেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ এবং রাশিদা তলাইব বিলটির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে দলের মধ্যপন্থী নেতারা এর বিরোধিতা করছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগ মিকস জুইশ ইনসাইডার–কে বলেন, তিনি এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন। তাঁর মতে, ইসরায়েলকে প্রয়োজনীয় সামরিক সহায়তা থেকে বঞ্চিত করা উচিত হবে না।

একই অবস্থান নিয়েছেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ। তিনি বলেন, বিলটি পাস হলে ইসরায়েলের জন্য নির্ধারিত সামরিক ও মানবিক সহায়তাসহ সব ধরনের মার্কিন সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে, যা তিনি সমর্থন করেন না।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া

জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া

১৩ ঘণ্টা আগে
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

১ দিন আগে
জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

১ দিন আগে
ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার
স্টার্টআপ ও ডিজিটাল মুদ্রা থেকে বিপুল আয়, নতুন করে স্বার্থের সংঘাতের বিতর্ক

ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

১ দিন আগে
গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

২ দিন আগে
বড় লোকের বিশ্বকাপ, যেন বিলাসপণ্যের বাজার

বড় লোকের বিশ্বকাপ, যেন বিলাসপণ্যের বাজার

৩ সপ্তাহ আগে