সর্বশেষ

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে ইরানের অনীহার খবরে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

বুধবার (১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স

প্রতিবেদন অনুযায়ী, বুধবারের শুরুতে লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বা ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩.৪৫ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০.১৩ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা জোরালো হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবেই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনের সম্ভাবনায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যবর্তী সময়ে ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি প্রায় ৪৫ ডলার কমেছিল। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এটি ছিল সবচেয়ে বড় প্রান্তিক মূল্যপতন।

একই সময়ে ডব্লিউটিআই ক্রুড-এর দামও ব্যারেলপ্রতি প্রায় ৩১ ডলার কমে যায়, যা ২০২০ সালের করোনা মহামারির পর সর্বোচ্চ প্রান্তিক পতন হিসেবে বিবেচিত হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া

জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া

১৫ ঘণ্টা আগে
জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল, সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

১ দিন আগে
ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি

ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি

১ দিন আগে
ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার
স্টার্টআপ ও ডিজিটাল মুদ্রা থেকে বিপুল আয়, নতুন করে স্বার্থের সংঘাতের বিতর্ক

ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

১ দিন আগে
গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

২ দিন আগে
বড় লোকের বিশ্বকাপ, যেন বিলাসপণ্যের বাজার

বড় লোকের বিশ্বকাপ, যেন বিলাসপণ্যের বাজার

৩ সপ্তাহ আগে