সর্বশেষ
শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত হাসনাত আব্দুল্লাহর বৈঠকে আ. লীগ নেতাদের উপস্থিতি নিয়ে বিএনপির ক্ষোভ আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা ত্যাগের বিনিময়ে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ডেপুটি স্পিকার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসে পড়ে যান অর্থমন্ত্রী আগস্টে চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম: এক নজরে পরিচয় বন্যাদুর্গতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ইতালিতে কাগজবিহীন অভিবাসীদের জন্য স্বস্তির রায়, উপকৃত হতে পারেন বাংলাদেশিরাও

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, হাঁটুপানি-জলাবদ্ধতায় চরম ভোগান্তি

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, হাঁটুপানি-জলাবদ্ধতায় চরম ভোগান্তি
টানা রাতভর ভারী বৃষ্টিতে রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলও ধীরগতির হয়ে পড়ে।

শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি রোববার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত অব্যাহত থাকে। এতে আজিমপুর, চানখারপুল, নিউমার্কেট, পল্টন, আরামবাগ, ফকিরাপুল, গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, কারওয়ান বাজার এবং শ্যাওড়াপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়।

সকালে কর্মস্থলে যেতে গিয়ে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। আদাবর থেকে কারওয়ান বাজারগামী যাত্রীদের অনেককেই মোহাম্মদপুর থানা এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়কের পেছনের অংশে হাঁটুপানি পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।

জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেক এলাকায় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়, ফলে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়ে যায়।

এর আগে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাসের ধারাবাহিকতায় রাজধানীতে টানা বর্ষণে জলাবদ্ধতার এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

১৬ ঘণ্টা আগে
পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

৪ দিন আগে
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি: ৩১ জুলাই থেকে ডিএসসিসির সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ ও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি: ৩১ জুলাই থেকে ডিএসসিসির সপ্তাহব্যাপী ‘ঢাকা দিবস’ ও ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

৪ দিন আগে
টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসী; সতর্কবার্তা ডিএমপির

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজটে নাকাল নগরবাসী; সতর্কবার্তা ডিএমপির

৪ দিন আগে
সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

১ সপ্তাহ আগে
জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬

জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ২ হাজার ৩১৪ জন, মাদক মামলায় ১ হাজার ৪৪৬

২ সপ্তাহ আগে