প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের জোর উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে সরকারের ১৩ দফা পদক্ষেপ মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত ঢাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশ বিএনপি সরকারের সময়কার ঘটনায় আমার বিরুদ্ধে অনুসন্ধান কেন, প্রশ্ন আসিফের

নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার দাবি

বিজ্ঞাপন
নতুন করে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলার দাবি
যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই নতুন করে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে এই সামরিক অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ‘নির্ভুল নির্দেশিত অস্ত্র’ ব্যবহার করে ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সেন্টকমের দাবি, হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তবে এ অভিযোগের বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটি হামলার দায় স্বীকারও করেনি, আবার অস্বীকারও করেনি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় দক্ষিণাঞ্চলের সিরিক বন্দর নগরী, কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং খারগ দ্বীপসহ কয়েকটি কৌশলগত এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, হামলার বেশির ভাগই বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। তাদের দাবি, সিরিক বাণিজ্যিক জেটিতে একটি প্রক্ষেপণের ধ্বংসাবশেষ পড়ে কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

১৬ ঘণ্টা আগে
বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

বাংলাদেশকে ইসরায়েলিদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সতর্কতা

১ দিন আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

৩ দিন আগে
সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

সাহারানপুরে মসজিদ ভাঙার নিন্দা জানালেন ওয়াইসি

৪ দিন আগে
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

৫ দিন আগে