শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রায় কেএমপির পুলিশ লাইনসে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, চাঁদাবাজির ঘটনায় অনেক সময় ভুক্তভোগীরা প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে ও সাক্ষ্য দিতে ভয় পান, ফলে আইনি ব্যবস্থা নিতে জটিলতা তৈরি হয়। নতুন আইনটি পাস হলে সেই সমস্যা দূর হবে। এ ছাড়া গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমাতে এবং মাদক ও কিশোর গ্যাং দমনে দেশজুড়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করতে একটি আইনি কাঠামো তৈরি করে এটিকে পুলিশের একটি স্বতন্ত্র শাখা হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন আইজিপি।


