সর্বশেষ
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক ফেসবুক পোস্ট

Explosive Facebook post by Sohel Taj about Sheikh Hasina
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সোহেল তাজ লেখেন, ‘একজন মানুষের ইগো বা অহংকার যে একটি দেশ এবং একটি রাজনৈতিক দলকে ধ্বংস করে দিতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।’

তিনি আরও দাবি করেন, ‘গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, বিপুল অর্থ বিদেশে পাচার এবং এখন দেশে ফেরার ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’

এর আগে গত ২৮ জুন ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি সম্পর্কিত।

তবে সোহেল তাজের ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগগুলো তার ব্যক্তিগত বক্তব্য। এসব অভিযোগের বিষয়ে শেখ হাসিনা বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

৬ ঘণ্টা আগে
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ইঞ্চিও ছাড় নয়: ডা. শফিকুর রহমান

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ইঞ্চিও ছাড় নয়: ডা. শফিকুর রহমান

১ দিন আগে
খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন ১১ দলের নেতারা

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন ১১ দলের নেতারা

২ দিন আগে
নতুন ৩ উপজেলা ও ১টি থানা গঠনের অনুমোদন

নতুন ৩ উপজেলা ও ১টি থানা গঠনের অনুমোদন

৩ দিন আগে
‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনীতিতে সংকট তৈরি হয়েছে’

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনীতিতে সংকট তৈরি হয়েছে’

৩ দিন আগে
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

৩ দিন আগে