সর্বশেষ
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দেশের বাজারে আজ যে দামে মিলবে স্বর্ণ সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে মেসির আর্জেন্টিনা আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত, এক নজরে পুরো সূচি জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী

ইউরোপে তীব্র তাপপ্রবাহে তিন দেশে ৩,৭০০ জনের মৃত্যু, জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা

ইউরোপে তীব্র তাপপ্রবাহে তিন দেশে ৩,৭০০ জনের মৃত্যু, জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
ইউরোপজুড়ে বয়ে যাওয়া জুন মাসের ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রাথমিক হিসাব; চূড়ান্ত তথ্য প্রকাশের পর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী হওয়া এ তাপপ্রবাহ সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ জলবায়ুগত দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং হাসপাতাল ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবই এ ধরনের চরম তাপপ্রবাহকে আরও ঘন ঘন এবং তীব্র করে তুলছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, দেশটিতে তাপপ্রবাহে ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা উল্লেখযোগ্য।

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২২ থেকে ২৮ জুনের মধ্যে বাড়িতে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৯১ শতাংশ বেড়েছে। একই সময়ে নার্সিং হোম ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রকাশিত পরিসংখ্যান প্রাথমিক পর্যায়ের। বিস্তারিত বিশ্লেষণ শেষে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত দেশটিতে তাপপ্রবাহজনিত কারণে প্রায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫ বছর বা তার বেশি বয়সী ৫৩০ জন রয়েছেন। এছাড়া ৬৫ বছরের কম বয়সী অন্তত ১৮০ জনের মৃত্যুর সঙ্গে তাপপ্রবাহের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এটিকে বেলজিয়ামের ইতিহাসে তাপপ্রবাহজনিত অন্যতম ভয়াবহ প্রাণহানির ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

এদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র দাবদাহে দেশটিতে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই ৮০ বছরের বেশি বয়সী।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব অব্যাহত থাকলে ইউরোপে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। তাই জনস্বাস্থ্য ব্যবস্থা, বিদ্যুৎ অবকাঠামো এবং জরুরি সেবা খাতকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আরও প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রায় হাঁসফাঁস জার্মানি, ভাঙতে পারে ২০১৯ সালের রেকর্ড

৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রায় হাঁসফাঁস জার্মানি, ভাঙতে পারে ২০১৯ সালের রেকর্ড

২ দিন আগে
ইরানের দৈনন্দিন গ্রাম্য জীবন: রুটি তৈরি এবং গ্রামীণ রাতের খাবার

ইরানের দৈনন্দিন গ্রাম্য জীবন: রুটি তৈরি এবং গ্রামীণ রাতের খাবার

২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে বাংলাদেশের শীর্ষ গম সরবরাহকারী এখন আর্জেন্টিনা

২ ঘণ্টা আগে
জ্বালানি নিরাপত্তায় ৪ লাখ ৮০ হাজার টন তেল আমদানি করছে সরকার

জ্বালানি নিরাপত্তায় ৪ লাখ ৮০ হাজার টন তেল আমদানি করছে সরকার

২ ঘণ্টা আগে
নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

৩ ঘণ্টা আগে
৫ আগস্টের অর্জন সবার, প্রতিশোধ নয়—ঐক্যই হোক এগিয়ে যাওয়ার পথ: প্রধানমন্ত্রী

৫ আগস্টের অর্জন সবার, প্রতিশোধ নয়—ঐক্যই হোক এগিয়ে যাওয়ার পথ: প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে