বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জুলং গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেন ওয়াং নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানান।