ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি
ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে ভূমি মন্ত্রণালয়। অনলাইন সেবা সম্প্রসারণ, ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার ও আইনি সংস্কারে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।