প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

বিজ্ঞাপন
শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু
‘শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী। এ দেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে শিকলে বেঁধে দেশে আনতে চাই।’ এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের প্রস্তুতি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর চাঁদপুরে সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আশরাফুর রহমান বাবু আরও বলেন, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার রয়েছে। যুবদলের কোনো নেতাকর্মী স্বৈরাচার ও সন্ত্রাসীদের সহযোগিতা করলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় যুবদলের সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ। তিনি বলেন, চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটি অত্যন্ত সুন্দর ও দক্ষ হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ত্যাগী কোনো নেতাকর্মী যেন বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সহ-সমন্বয়ক এজমল হোসেন পাইলট।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন।

সভায় বক্তারা বলেন, হাসপাতাল ও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

২ ঘণ্টা আগে
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

৩ ঘণ্টা আগে
বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

৩ ঘণ্টা আগে
জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

৬ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

৬ ঘণ্টা আগে
খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

১ দিন আগে