প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

বিজ্ঞাপন
পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল
নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পুলিশ ক্যাম্পের প্রধান ফটকের সামনেই ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। মিছিল থেকে বিভিন্ন স্লোগান ও শোডাউন শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। তবে পুলিশ ক্যাম্পের সামনে এমন মিছিলের ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি ক্যাম্প কিংবা থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্থানী সূত্রের দাবি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশনায় এ মিছিল বের করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা পুলিশ ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন। পরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই এলাকায় অনেক মানুষের সমাগম ঘটে। পূর্বপরিকল্পনা অনুযায়ী নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিল বের করেন। তবে ঘটনাস্থলের কাছেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও মিছিলের বিষয়টি পুলিশ সদস্যদের নজরে আসেনি বলে জানান তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 বিষয়ে কবিরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, তার চাচির মৃত্যু হওয়ায় তিনি ছুটিতে ক্যাম্পের বাইরে ছিলেন। মিছিলের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামও বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এয়

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি

৩৩ মিনিট আগে
সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

৩৪ মিনিট আগে
খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি

৩৪ মিনিট আগে
ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে

২ ঘণ্টা আগে
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭

২ ঘণ্টা আগে
১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা

১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা

২ ঘণ্টা আগে