সর্বশেষ আপডেট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর এক জায়গায়, সময়ের ক্রমানুসারে সাজানো।

গাঢ় নীল-খাকি ইউনিফর্মে ফিরল পুলিশ, আজ থেকেই কার্যকর নতুন পোশাক জাতীয়

গাঢ় নীল-খাকি ইউনিফর্মে ফিরল পুলিশ, আজ থেকেই কার্যকর নতুন পোশাক

পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন এসেছে। বুধবার (১ জুলাই) থেকে দেশের পুলিশ সদস্যরা নতুন নির্ধারিত গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছেন। সরকার পরিবর্তনের পর পুলিশের পোশাক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় নতুন ইউনিফর্মে পুলিশ কর্মকর্তাদের দেখা যায়। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিধান করেন।