প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক ও সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে এবং বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়েই সফরটি হতে পারে।