ব্যস্ত সকালে ভরসা হতে পারে ঘরে তৈরি ড্রাই শ্যাম্পু, জেনে নিন সহজ উপায়
সকালে তাড়াহুড়োয় অফিস, বিশ্ববিদ্যালয় বা কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হতে হবে, কিন্তু চুল তেলতেলে হয়ে থাকায় শ্যাম্পু করার সময় নেই—এমন পরিস্থিতিতে কার্যকর সমাধান হতে পারে ড্রাই শ্যাম্পু। তবে বাজারে পাওয়া অনেক ড্রাই শ্যাম্পুতে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকায় নিয়মিত ব্যবহারে মাথার ত্বকের ক্ষতির আশঙ্কা থাকে।