দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগ
দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করতে দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।