আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্টকে কেন্দ্র করে উল্লেখযোগ্য কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটি বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু কর্মকাণ্ডের চেষ্টা করলেও বাস্তবে তাদের তেমন কোনো সামর্থ্য নেই।