চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগ
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে নগরের দুই নম্বর গেট এলাকার চশমা হিলে অবস্থিত তাঁর বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসভবনটি চট্টগ্রাম সিটির প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাড়ি।