খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিক কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা চাই শিশুরা শুধু বই পড়ে নয়, বরং হাতে-কলমে কাজ করে এবং খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে।’ এই লক্ষ্যেই কারিকুলামে সায়েন্স টয় সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।