দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক
সাইবার হামলার আশঙ্কায় বন্ধ থাকার তিন দিন পর রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টায় বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং বর্তমানে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।