সাইবার নিরাপত্তায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার জেরে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ওয়েবসাইটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর দৈনন্দিন ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।