প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

বিজ্ঞাপন
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের এমন ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো সক্ষমতা ইরানের নেই বলে মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক ও ভূমিকা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা তাদের নেই, তবে ইউরোপে পৌঁছাতে পারে।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা না গেলে ইরান ইসরাইলসহ ওই অঞ্চলের অন্য দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘এ ক্ষেত্রে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে। আর তাতে পারমাণবিক মহাবিপর্যয় ঘটবে।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই। তবে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’

ইরানের নেতাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তাদের সঙ্গে তার পরিচয় হয়েছে। তার মতে, ইরানের নেতারা ‘পাগল’। এ কারণেই ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রকে তাদের সমর্থন অব্যাহত রাখতে হবে। দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তিশালী হয়ে ওঠা পর্যন্ত ওয়াশিংটনের এই সহায়তা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে সমঝোতার প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্য এল। তবে উল্লেখ্য, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী রাষ্ট্র।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

৫৫ মিনিট আগে
জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

৫৫ মিনিট আগে
পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

৬ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

২ দিন আগে
যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

৩ দিন আগে
আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

৫ দিন আগে