প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

বিজ্ঞাপন
খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার
খুলনায় সাম্প্রতিক সময়ে ও চলতি বছরজুড়ে সন্ত্রাসী হামলায় নাগরিক হতাহত হওয়া এবং মানুষের চরম নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, খুলনা মহানগরী, জেলা ও আশপাশের অঞ্চলে সম্প্রতি ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, আর সন্ত্রাসীরা এ অঞ্চলকে খুনের অভয়ারণ্যে পরিণত করেছে। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল সংস্থাগুলো পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, যা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। তিনি সব ধরনের হত্যাকাণ্ড, খুন ও ডাকাতির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকার নিন্দা জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গোলাম পরওয়ার বলেন, ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকাসহ সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন। তার মতে, এটি খুলনা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গণমাধ্যমের খবর উদ্ধৃত করে তিনি বলেন, ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতেই ছয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। এ সময়ে অন্তত ১৩ বার গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরীতে ৩৯টি ও জেলায় ৪০টি মিলিয়ে মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হন। কিছু হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পতিত ফ্যাসিস্ট শক্তি, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকরভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। অতিমাত্রায় দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে বহু সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন। সরকারের ভূমিকা এবং কোনো কোনো ক্ষেত্রে শাসক দলের নেতাকর্মীদের দলীয় সন্ত্রাসে প্রশ্রয় দেওয়ার তৎপরতায় তারা অত্যন্ত উদ্বিগ্ন বলে জানান তিনি। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি পতিত স্বৈরাচারের প্রেতাত্মাদের পুনর্বাসনে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

গোলাম পরওয়ার বলেন, খুলনাসহ সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে হবে, প্রয়োজনে লজিস্টিক সহায়তা বাড়াতে হবে এবং সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকায় বিশেষ অভিযান জোরদার করে অপরাধীদের নির্মূল করতে হবে। তা না হলে সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসের মদদদাতা হিসেবে সরকার দায় এড়াতে পারবে না বলে সতর্ক করেন তিনি। স্থিতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়তে সব ধরনের সন্ত্রাস ও দুর্বৃত্তপনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

২ ঘণ্টা আগে
১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

২ ঘণ্টা আগে
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

৩ ঘণ্টা আগে
বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

৪ ঘণ্টা আগে
জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

৬ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

৬ ঘণ্টা আগে