প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন ● পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ ● আট মাস পর হামে মৃত্যুহীন একদিন ● জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● শিক্ষাব্যবস্থাকে বেকারত্বের কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ● অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের ● বস্তিবাসী ও উপকূলীয় জনগণের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প নেওয়া হবে: এলজিআরডি মন্ত্রী ● ইহসানের প্রতিদান কি ইহসানই নয়? ●

মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের

বিজ্ঞাপন
মুফতি রুহুল আমিনের মুক্তির দাবি কওমি মাদ্রাসা বোর্ডের
গ্রেপ্তার ও রিমান্ডে থাকা বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ। সোমবার (২৩ নভেম্বর) সংগঠনটির কো-চেয়ারম্যানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে এই আহ্বান জানানো হয়।

আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার সদস্য ও বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীনকে গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। সভায় মুফতি রুহুল আমীনের গ্রেপ্তার ও রিমান্ড নিয়ে উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুফতি রুহুল আমীন কওমি মাদ্রাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তার গ্রেপ্তার ও রিমান্ডে কওমি অঙ্গনের আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও দ্বীনি জনতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সভা থেকে সরকারের প্রতি তিনটি আহ্বান জানানো হয়েছে। প্রথমত, মুফতি রুহুল আমীনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, তার প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, দেশের আলেম-ওলামার মর্যাদা রক্ষা করতে হবে। বিজ্ঞপ্তিতে সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করা হয়। দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রেখে তার সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বানও জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আরও ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি এনামুল হক এবং জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
ইহসানের প্রতিদান কি ইহসানই নয়?

ইহসানের প্রতিদান কি ইহসানই নয়?

১০ ঘণ্টা আগে
হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: মুফতী আব্দুল মালেক

২ দিন আগে
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২ দিন আগে
১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

১৮ মাসে হাফেজ হলেন দুই কিশোর

৬ দিন আগে
বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

৬ দিন আগে
হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ নিবন্ধন শুরু আজ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

১ সপ্তাহ আগে