প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ●

ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং ক্যান্সার বায়োলজিসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের প্রসারে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যান্সারের অ্যাডভান্সড পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। যত দেরিতে রোগ শনাক্ত হয়, জটিলতা ও শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি তত বাড়ে। অথচ ক্যান্সার এখন আর মরণব্যাধি নয়; বিশেষ করে স্তন ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুর হার খুবই কম এবং রোগী দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।”

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নির্দিষ্ট বয়সী নারীদের জন্য নিয়মিত স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. এম এ মুহিত বলেন, “স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে আমাদের ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট বয়সী নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে হবে। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিং করা গেলে রোগের ঝুঁকি বা লক্ষণ একদম শুরুর পর্যায়েই ধরা সম্ভব।”

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি টেকনিকের ব্যবহার বড় পরিবর্তন আনছে। আগামী দিনের স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করতে সরকার জাতীয় পর্যায়ে একটি ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।”

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস)-এর সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. আরিফুর রহমান এবং বিএসবিসিএস-এর বিগত বছরের কার্যক্রম ও সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অরুণাংশু দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইসমাইল জাতোই এবং অধ্যাপক ডা. ডন এস. ডিজন। এছাড়া বিএসবিসিএস-এর পৃষ্ঠপোষক (প্যাট্রন) হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম. এ. হাই এবং অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
স্বাস্থ্য থেকে আরও
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

৩৩ মিনিট আগে
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১ দিন আগে
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব

১ দিন আগে
হাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

হাসপাতালের সেবা কার্যক্রমে কলেজ শিক্ষার্থীদের ‘হেলথ ভলান্টিয়ার’ করার ভাবনা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০

২ দিন আগে
সকালে মাথাব্যথা ও ক্লান্তি, কখন সতর্ক হবেন

সকালে মাথাব্যথা ও ক্লান্তি, কখন সতর্ক হবেন

১ মাস আগে