এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অভ্যর্থনা জানান।
এর আগে, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন এবং ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল আন্তালিয়া বিমানবন্দরে তাকে বিদায় জানান।
কপ-৩১ এবং আন্তালিয়ায় শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।


