প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

হুমায়ূন আহমেদের আজ জন্মদিন

বিজ্ঞাপন
হুমায়ূন আহমেদের আজ জন্মদিন
কলমের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য পাঠককে। তার আকাশচুম্বী জনপ্রিয়তা বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক, বাংলা সাহিত্যের বরপুত্র ও নন্দিত কলমের জাদুকর হুমায়ূন আহমেদ। নিজের অসাধারণ সৃজনশীলতা ও লেখনীর মাধ্যমে সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী চরিত্র। তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র আজও পাঠকের হৃদয়ে অমলিন। আজ ১৩ নভেম্বর, এই কিংবদন্তি লেখকের ৭৮তম জন্মদিন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার ডাকনাম ছিল কাজল। বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিন ভাই ও দুই বোনের মধ্যে হুমায়ূন আহমেদ ছিলেন সবার বড়। তার ছোট ভাই জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং সবার ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলা সাহিত্যের এই কিংবদন্তি লেখক ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার সৃষ্টি, গল্প, উপন্যাস ও চরিত্র আজও পাঠকের হৃদয়ে সমানভাবে জীবন্ত।

শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ বললেন হানিয়া আমির

৩ ঘণ্টা আগে
জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

জন্মদিন উপলক্ষে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

৪ ঘণ্টা আগে
অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা

৩ দিন আগে
যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

যাত্রাপালা ও সার্কাসের ঐতিহ্য পুনরুজ্জীবনে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

৪ দিন আগে
আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

আসাদ নূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিয়াস বাসু

৪ দিন আগে
‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— ক্ষোভ শবনম ফারিয়ার

‘এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার’— ক্ষোভ শবনম ফারিয়ার

৪ দিন আগে