প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ●

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

বিজ্ঞাপন
মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের পরিত্যক্ত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর দেশের আটটি জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। মডেল খাল কার্যক্রমের আওতায় শুধু পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ নয়, খালের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা হবে। খালের পাশে গাছ লাগানো, মাছ চাষ ও হাঁস পালনের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এই কর্মসূচির আওতায় খালকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হতদরিদ্র জনগোষ্ঠীর ২০ জন করে সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির সদস্যরা খালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাছ ও হাঁস চাষ এবং গাছের পরিচর্যার সঙ্গে তাদের সম্পৃক্ত করে চুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মন্ত্রী জানান, মহেন্দ্রনগর মডেল খালটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। এটি লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে লালমনিরহাটের ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ পরিদর্শন এবং ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অঞ্চলটিকে অপরাধমুক্ত করার উদ্যোগে জনগণের অংশগ্রহণ ও কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রী সরেজমিনে দেখতে চান বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মন্ত্রী আরও উল্লেখ করেন, সফরপথে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধন করবেন। যেসব পরিবারের জমির পরিমাণ ২ থেকে ১০ শতকের মধ্যে, তাদের বসতভিটায় এ ধরনের বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’

ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’

৩১ মিনিট আগে
শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট

শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট

৩৮ মিনিট আগে
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন

৪৮ মিনিট আগে
গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে
কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

২৩ ঘণ্টা আগে
দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

১ দিন আগে