প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ● ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব ● কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ ●

জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন
জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী
দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে শুধু তহবিল বরাদ্দ করলেই হবে না, প্রকৃত উদ্যোক্তাদের কাছে দ্রুত অর্থ পৌঁছানো নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ খাতের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাদের চাহিদা ও সক্ষমতা বিবেচনায় নিয়ে উপযোগী অর্থায়নব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ও রপ্তানি সম্ভাবনা বাড়াতে হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, তহবিল দ্রুত ছাড়করণ ও সহায়তা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, এ শিল্পে উদ্যোক্তার সংখ্যা ও প্রতিষ্ঠানের পরিধি এখনো সীমিত। ফলে অর্থায়নব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে উদ্যোক্তাদের বাস্তব প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি তহবিল বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থায়নের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সহজ অর্থায়নের পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জাহাজ নির্মাণ শিল্পের দীর্ঘমেয়াদি বিকাশে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। শিল্পমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বেসরকারি ব্যবস্থাপনাকে অধিক দক্ষ হিসেবে বিবেচনা করা হলেও এ শিল্পের বিকাশের অন্তর্বর্তী সময়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনায় আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, জাহাজ নির্মাণ শিল্পের লক্ষ্য শুধু তাৎক্ষণিক মুনাফা অর্জনে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন এবং রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে এ খাতের বৃহত্তর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে। এ জন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও শৃঙ্খলাকে কাজে লাগিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় শিল্পসচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১২ মিনিট আগে
স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা

১ ঘণ্টা আগে
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর

৩ ঘণ্টা আগে
সন্ত্রাসের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

সন্ত্রাসের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে
ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে