প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ● ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব ● কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ ●

কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত

বিজ্ঞাপন
কাউখালীতে ছাত্রী ও সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়ায় দুই শিক্ষক বরখাস্ত
পিরোজপুরের কাউখালীতে পৃথক ঘটনায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে এক সহকর্মী শিক্ষিকাকে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণ এবং পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। পৃথক তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ব্যবস্থা নিয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতু রাণী দাসকে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ছাড়া বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির বিষয়টিও তদন্তে উঠে আসে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অন্যদিকে, উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ অভিযোগের তদন্তেও তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অভিযোগের গুরুত্ব বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী গত ৯ নভেম্বর থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তারা খোরাকি ভাতা পাবেন। পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী

৫১ মিনিট আগে
কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ

কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ

১ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে

১ ঘণ্টা আগে
স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা

স্মৃতিতে সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস, নাগরিক শোকসভা

২ ঘণ্টা আগে
আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে

আবারও কালি মাখানো হলো শহীদ মুগ্ধর স্মৃতিস্তম্ভে

৫ ঘণ্টা আগে
মাদরাসায় অগ্নিকাণ্ডে আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

মাদরাসায় অগ্নিকাণ্ডে আল-হাইআতুল উলয়ার উদ্বেগ

৯ ঘণ্টা আগে