প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ ● ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব ● কেরু চিনিকলের স্পেয়ার পার্টস কেনায় অনিয়মের অভিযোগ ●

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিজ্ঞাপন
বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিসকক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশে দীর্ঘদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন-পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় সংস্থাটি। বিশেষ করে শিক্ষা ও উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ের শিশু ও জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণে তারা আগ্রহী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। শিক্ষার্থীদের মধ্যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা, বিদ্যালয়ে পৃথক স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও স্থানীয় সমস্যা সমাধানের ধারণাকে নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও জানান, সংস্থাটি বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী তারা। সরকারের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৫৭ মিনিট আগে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

৪ ঘণ্টা আগে
দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

১ দিন আগে
ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য

ঢাকার স্কুলে ৮০ শতাংশ আসন স্থানীয় শিক্ষার্থীদের জন্য

১ দিন আগে
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

১ দিন আগে
তিন ডেপুটি রেজিস্ট্রারকে সরাসরি ‘সহকারী অধ্যাপক’ বানাচ্ছে বিশ্ববিদ্যালয়টি, ইউজিসি-হাইকোর্টকে থোড়াই কেয়ার

তিন ডেপুটি রেজিস্ট্রারকে সরাসরি ‘সহকারী অধ্যাপক’ বানাচ্ছে বিশ্ববিদ্যালয়টি, ইউজিসি-হাইকোর্টকে থোড়াই কেয়ার

১ দিন আগে