প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঈশ্বরগঞ্জের এমপির পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ● জ্বালানিবিষয়ক সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি ● যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ● অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশ ● সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী ● চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব ● দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান ● ‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী ●

চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

বিজ্ঞাপন
চার এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
সাবেক চার সংসদ সদস্য ও একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন।

পরে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শোকপ্রস্তাবে সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এবং বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শোকপ্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরু।

এ ছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবগুলোতে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকলে তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরে উত্থাপিত শোকপ্রস্তাবগুলো সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ঈশ্বরগঞ্জের এমপির পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

ঈশ্বরগঞ্জের এমপির পিতার মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

১ ঘণ্টা আগে
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন

৬ ঘণ্টা আগে
একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

৭ ঘণ্টা আগে
একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী

৭ ঘণ্টা আগে
দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান

দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্পে সুবিধা পাবেন দেড় লাখ মানুষ : মঈন খান

৭ ঘণ্টা আগে
‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী

‘হামে শিশুমৃত্যুর দায় আমার’—কেন বললেন স্বাস্থ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে