প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস নয়, প্রত্যর্পণ চুক্তির কথা বললেন প্রতিমন্ত্রী ● কৃষিপণ্য আমদানি থেকে বেরিয়ে আসা হবে: কৃষিমন্ত্রী ● সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ারপারসন নির্বাচিত মো. ইসমাঈল জবিউল্লাহ ● হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● আর্টিলারি রেজিমেন্টের সম্মেলন ও পুনর্মিলনী, সুবর্ণজয়ন্তী উদযাপন ● খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ● আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি করলেন পরীমনি ● লং মার্চের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: মীর শাহে আলম ● সাংবাদিক ও মিডিয়া মালিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী ● ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ●

শিশু ধর্ষণের ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন প্রতিমন্ত্রী টুকু

বিজ্ঞাপন
শিশু ধর্ষণের ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেন প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টায় ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন তিনি। এ সময় তিনি চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনায় জড়িত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সব পর্যায়ে কথা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। এ ছাড়া টাঙ্গাইলকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। উল্লেখ্য, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকায় শিশুটির ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত বিপ্লব (২২) ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
সাহসী যৌবনই সুন্দর আগামী: আসাদুল হাবিব দুলু

সাহসী যৌবনই সুন্দর আগামী: আসাদুল হাবিব দুলু

৪ দিন আগে
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

৪ দিন আগে
কিশোর ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটের ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে: ত্রাণমন্ত্রী

কিশোর ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটের ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে: ত্রাণমন্ত্রী

৪ দিন আগে
পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান

পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান

৫ দিন আগে
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

৫ দিন আগে