বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় সতর্কতার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটটি বন্ধ রেখে ত্রুটি পরীক্ষা করা হয়েছে। যেসব বাণিজ্যিক ব্যাংক নিরাপত্তার কারণে তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছে, সেগুলোও দ্রুত সচল করা হবে। ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিন ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী সাইবার ঝুঁকি তৈরি হয়। এর জেরে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান গত বুধবার রাত থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখে।


