প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ● প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান ● রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন বন্ধ হজ পোর্টাল ● এনসিপির ১৯৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, আহ্বায়ক নাহিদ ও সদস্যসচিব আখতার ● বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে: রুহুল কবির রিজভী ● নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা ● রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে আনা হয়েছে, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড় ● অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন ● হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন ●

হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন

বিজ্ঞাপন
হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন
বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাসায় ফিরেছেন। অন্যদিকে, ড. আব্দুল মঈন খান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বুকে ব্যথা অনুভব করায় বুধবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) নেওয়া হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অন্যদিকে, রক্তশূন্যতার কারণে অসুস্থ হয়ে বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাঁকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু অসুস্থ বোধ করায় বুধবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার অবস্থার উন্নতি হলে তিনি বাসায় ফেরেন। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বর্তমানে ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিন মন্ত্রীর পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

২ মিনিট আগে
রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন বন্ধ হজ পোর্টাল

রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন বন্ধ হজ পোর্টাল

৭ মিনিট আগে
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে আনা হয়েছে, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে আনা হয়েছে, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫৩ মিনিট আগে
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

১৮ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২

১৮ ঘণ্টা আগে
হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’

হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট ‘সমমনা ইসলামী দল’

১৮ ঘণ্টা আগে