প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে আনা হয়েছে, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড় ● অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন ● হঠাৎ অসুস্থ তিন মন্ত্রী, দুজন হাসপাতালে চিকিৎসাধীন ● দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা ● মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ● তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬, আহত অর্ধশতাধিক ● গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম ● ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ ● দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২০৭, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৩২ ●

শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বিজ্ঞাপন
শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে তা বিপজ্জনক হতে পারে: পানিসম্পদ মন্ত্রী
শিক্ষার সঙ্গে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নৈতিকতার দিকে নজর না দিয়ে শিক্ষা অর্জন বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বৃহস্পতিবার লক্ষ্মীপুর সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষা মানুষের চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য ও মিথ্যার পার্থক্য তৈরি করে। প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা একটি চাকরি পাওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারে না; মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখাই প্রকৃত শিক্ষা। সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা অর্জন, সহশিক্ষা কার্যক্রম এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হওয়া আবশ্যক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমান সময় এআই ও চতুর্থ শিল্পবিপ্লবের যুগ। এই সময়ে শিক্ষার্থীদের সামনে অনেক সুযোগ তৈরি হয়েছে। নিজস্ব দক্ষতা ও সঠিক উদ্দেশ্য নিয়ে এআই প্রযুক্তি কাজে লাগাতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম

গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম

১৬ ঘণ্টা আগে
দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

২১ ঘণ্টা আগে
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

২১ ঘণ্টা আগে
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: তথ্যমন্ত্রী

১ দিন আগে
সাজেকে ফের অবরোধ, পুলিশ-সেনা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক

সাজেকে ফের অবরোধ, পুলিশ-সেনা পাহারায় ফিরলেন প্রায় ৩ হাজার পর্যটক

১ দিন আগে
আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার

আওয়ামী লীগ নেতারা মাদক সেবন করেন, এলাকা বাটপারের কারখানা হয়েছে: স্পিকার

১ দিন আগে