প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ● বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ● জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতিমন্ত্রী ●

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক

বিজ্ঞাপন
ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে: ডিএনসিসি প্রশাসক
ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বছিলা উচ্চ বিদ্যালয় মাঠে ডিএনসিসির অঞ্চল-৫ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে প্রতি শনিবার বাড়ির আঙিনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মচারীদের আবাসস্থল অন্তত ১০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বর্জ্য কমানো এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, গত নয় বছরের তুলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কম। লার্ভা ধ্বংসে প্রতিটি অঞ্চলে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বছিলা এলাকায় একটি নান্দনিক কমিউনিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

ফুটপাত ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা করে ডিএনসিসি প্রশাসক বলেন, অটোরিকশা ও হকার উচ্ছেদসহ জনস্বার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এ সময় ডিএনসিসির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

৩ ঘণ্টা আগে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

৩ দিন আগে
উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

উচ্ছেদকৃত মাদকের আড্ডার জায়গায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক

৪ দিন আগে
প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণকারীদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৪ দিন আগে
দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

৫ দিন আগে
গুলশান-বারিধারার লেকের পানি ঠিক করতে না পারলে দেশ কীভাবে ঠিক করব: গৃহায়নমন্ত্রী

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক করতে না পারলে দেশ কীভাবে ঠিক করব: গৃহায়নমন্ত্রী

৫ দিন আগে