প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট

বিজ্ঞাপন
সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট
শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা যায় না। নাগরিকত্ব প্রমাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে যথেষ্ট সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মুর্শিদাবাদের এক বাসিন্দাকে আটক ও বাংলাদেশে পাঠানোর প্রস্তাবের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে বৃহস্পতিবার এ পর্যবেক্ষণ দেন তিনি। ওই ব্যক্তির আইনজীবীর দাবি, কয়েকজন প্রতিবেশীর বক্তব্যের ভিত্তিতে সন্দেহ তৈরি হওয়ায় গত ৮ আগস্ট থেকে তাকে আটক রাখা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আদালতে ওই ব্যক্তির স্ত্রী জানান, তার স্বামীকে আটক রাখা এবং বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশের বিরুদ্ধে তিনি আবেদন করেছেন। বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) এ নির্দেশ দিয়েছিল। শুনানি শেষে আদালত আপাতত বহিষ্কারের নির্দেশ কার্যকর স্থগিত রাখেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিচারপতি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে নাগরিকত্ব প্রমাণের সুযোগ না দিয়ে কেন দুই মাস ধরে আটক রাখা হয়েছে। তার মতে, কাউকে বিদেশি হিসেবে চিহ্নিত করার আগে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং নথিপত্র যাচাই করা জরুরি।

তবে রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, ওই ব্যক্তি জাল নথির মাধ্যমে ভোটার কার্ড, আধার ও প্যান কার্ড সংগ্রহ করে থাকতে পারেন। পরে মামলাটি উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে বাংলা ভাষাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক ও সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ নিয়ে ভারতজুড়ে বিতর্ক চলছে। এমন পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এ পর্যবেক্ষণ নাগরিকত্ব নির্ধারণে যথাযথ আইনি প্রক্রিয়া ও প্রমাণ যাচাইয়ের গুরুত্বকে সামনে এনেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২ ঘণ্টা আগে
দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক

দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক

২ দিন আগে
৮০ মাইল বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

৮০ মাইল বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

৩ দিন আগে
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা পুতিনের

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা পুতিনের

৩ দিন আগে
শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

৩ দিন আগে
আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানি না: ট্রাম্প

আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানি না: ট্রাম্প

৪ দিন আগে