প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাহাজশিল্পের জটিলতা কাটাতে প্রক্রিয়া সহজ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ● জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী ● প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর ● তেলের দাম কমে স্থিতিশীল হলে দেশে সমন্বয় করবে সরকার: উপদেষ্টা ● সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার ও অনুতাপ করতে হবে: তথ্য উপদেষ্টা ● পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী ● চার দিনের সফরে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● লটারিতে বদলি, ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ ● নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী ● টানা ৫ দিনের ছুটিতে দেশ, ছুটি পাবেন না যারা ●

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

বিজ্ঞাপন
ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জন নিহতসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ আপিল করা হয়। এর আগে গত ৩০ জুন ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে দুটি অভিযোগে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তৃতীয় অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং ষষ্ঠ ও সপ্তম অভিযোগে ১০ বছর করে সাজা ও এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। বাকি পাঁচ অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। পৃথক সাজা হলেও মোট ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। শুনানি শেষে আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

মামলায় প্রসিকিউশনের ১০ জন ও আসামিপক্ষের দুজন সাক্ষ্য দেন। ১৪ মে যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ৩০ জুন রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন দমনে ইনু বিভিন্ন বক্তব্য ও বৈঠকের মাধ্যমে উসকানি দেন এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসব নির্দেশনার পর কুষ্টিয়ায় গুলিতে ছয়জন নিহত ও বহু মানুষ আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া আন্দোলন দমনে মারণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলি, বোমা হামলা, আটক-নির্যাতন এবং কারফিউ জারিসহ বিভিন্ন পদক্ষেপে ইনুর ভূমিকার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশন আপিল করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

২ ঘণ্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, পাঁচ দিনের মাথায় জামিনে গোলাম মহিউদ্দিন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, পাঁচ দিনের মাথায় জামিনে গোলাম মহিউদ্দিন

১ দিন আগে
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

৩ দিন আগে
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার

৩ দিন আগে
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা

৪ দিন আগে
বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৪ দিন আগে