প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থানের আহ্বান শফিকুর রহমানের ● নাসিরনগরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন ● এ বছর ৪৩ লাখ কৃষক পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী ● ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ● ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ ● সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে যাবে: ডিএসসিসি প্রশাসক ● রাজধানীতে নতুন সাঁড়াশি অভিযান, চিহ্নিত অপরাধপ্রবণ হটস্পট ● জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর ● এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ ● কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব ●

দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন
দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ বছর প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে। পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে। স্বেচ্ছাসেবকদের যাচাই শেষে পরিচয়পত্র দেওয়া হবে এবং মণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জরুরি জেনারেটরের ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দুর্গাপূজার সরকারি ছুটি তিন দিন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসী টানা পাঁচ দিনের ছুটি পাবেন। একই সঙ্গে পূজামণ্ডপের সরকারি অনুদান চার কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান এবং তা আরও জোরদার করা হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মিরপুরের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি পাওয়া গেছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন না করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮

২ ঘণ্টা আগে
রাজধানীতে নতুন সাঁড়াশি অভিযান, চিহ্নিত অপরাধপ্রবণ হটস্পট

রাজধানীতে নতুন সাঁড়াশি অভিযান, চিহ্নিত অপরাধপ্রবণ হটস্পট

২ ঘণ্টা আগে
জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

২ ঘণ্টা আগে
এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ

৩ ঘণ্টা আগে
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ঘণ্টা আগে
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে