প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
শাহজালাল বিমানবন্দরে হয়রানির অভিযোগ, বিমানের কাছে জামায়াতের চার এমপির চিঠি ● দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’ ● বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং, এরা কেমন ইসলামিক দল: চরমোনাই পীর ● জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর ● ভান্ডারিয়ায় মাদ্রাসা প্রধানদের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময় ● সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ৫০ লাখ ডলার ● মিসবাহুল উলূম কামিল মাদরাসায় প্রথম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ● ব্যবসার প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি ও আইবিএর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক ● শাহজালালে ভোগান্তি নিয়ে আক্ষেপ, ‘দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে’ ● কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ●

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

বিজ্ঞাপন
বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর
আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংঘাতের স্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বিতর্কে বক্তব্যে জয়শঙ্কর উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা নিয়ে উদ্বেগ জানান। তিনি সংযম, উত্তেজনা প্রশমন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জ্বালানি ও বাণিজ্যের নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশ করেছে। তাই ‘অন্তহীন যুদ্ধ’ চালিয়ে যাওয়ার পরিবর্তে যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে মনোযোগ দেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বর্তমান বিশ্বব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অর্থায়ন, বাজার, সরবরাহব্যবস্থা ও প্রযুক্তিকে অতিরিক্ত প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা বাড়ছে। এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে এবং খাদ্য, জ্বালানি, সার ও অর্থায়নসংক্রান্ত সংকটে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে।

সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তির জন্য স্থায়ী হুমকি উল্লেখ করে তিনি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভারতের উন্নয়ন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ডিজিটাল অবকাঠামো শাসনব্যবস্থা ও সামাজিক-অর্থনৈতিক সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখছে। পরিচ্ছন্ন জ্বালানি, অবকাঠামো, টেকসই কৃষি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ৭৮টি দেশে ৬০০টি উন্নয়ন প্রকল্পে ভারত সহায়তা করেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিশ্ব ক্রমেই বহুমেরুকেন্দ্রিকতার দিকে এগোচ্ছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত বাস্তবতার সঙ্গে আন্তর্জাতিক ব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করতে সভ্য সংলাপ প্রয়োজন। বক্তব্যের শেষে মহাত্মা গান্ধীর বাণী উদ্ধৃত করে তিনি বলেন, ‘শান্তির কোনো পথ নেই। শান্তিই পথ।’

সূত্র: ইউএন নিউজ

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

দিল্লিতে নারী ও শিশুদের নিরাপত্তায় চালু হলো ‘পিংক ফোর্স’

৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

২ দিন আগে
জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

৪ দিন আগে
হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

৬ দিন আগে
নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে কর্মকাণ্ড আড়ালের চেষ্টা করছেন: মামদানি

৬ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্ক করলেন নেপালের প্রধানমন্ত্রী

৬ দিন আগে