প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার ● হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ● বাংলাদেশ-তুরস্কের বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান ● মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক ● দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● ১২০ শতাংশ নিশ্চিত, দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বারডেমের মহাপরিচালক হলেন নাছির উদ্দিন ● ৫০৭ কোটি টাকার ভুয়া বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত ● সিলেটের নদীভাঙন ও বন্যা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্প ●

অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

বিজ্ঞাপন
অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ
আসন্ন কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে অক্টোবর ২০২৬ মাসের জন্য সারা দেশে ৩ লাখ ১৬ হাজার ৮৪৬ মেট্রিক টন নন-ইউরিয়া সার বরাদ্দ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপসচিব মো. রোকনুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এ বরাদ্দের তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি ডিএপি সার রয়েছে। এর পরিমাণ ১ লাখ ৫৩ হাজার ১৯০ টন। এর মধ্যে বিসিআইসি ৭ হাজার টন এবং বিএডিসি ১ লাখ ৪৬ হাজার ১৯০ টন সরবরাহ করবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া এমওপি সার ৯৩ হাজার ৫৬৪ টন এবং টিএসপি সার ৭০ হাজার ৯২ টন বরাদ্দ দেওয়া হয়েছে। এমওপি ও টিএসপি উভয় সারই সরবরাহ করবে বিএডিসি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা পর্যায়ের চাহিদার ভিত্তিতে ৬৪ জেলার জন্য এ বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। কৃষিপ্রধান উত্তরাঞ্চলের বগুড়া, দিনাজপুর, নওগাঁ ও রংপুরসহ কয়েকটি জেলায় তুলনামূলক বেশি সার বরাদ্দ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ডিলারদের জন্য নির্দেশনা

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রজ্ঞাপনে সার বিতরণে স্বচ্ছতা ও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিলারদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী উপজেলাভিত্তিক উপ-বরাদ্দ দিতে এবং দ্রুত ঋণপত্র খোলার মাধ্যমে সার উত্তোলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

সরকারি ও বেসরকারি পর্যায়ের ডিলারদের মাসের ৭ তারিখের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে।

সার বিক্রির মূল্য ও বিতরণ কার্যক্রম মনিটরিং করতে জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপি বিএডিসি, বিসিআইসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
কৃষি থেকে আরও
সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

২ ঘণ্টা আগে
গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

৩ সপ্তাহ আগে
প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী

১ মাস আগে
দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

১ মাস আগে
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

১ মাস আগে
কৃষি, মৎস্য ও প্রণিসম্পদখাতে  আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রণিসম্পদখাতে আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী

১ মাস আগে