প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ● বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ● ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ●

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী

বিজ্ঞাপন
প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী
প্রাণিসম্পদ খাতের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক সময় খামারিরা ক্ষতির মুখে পড়েন। এ সমস্যা সমাধানে উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে ছোট আকারের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে সরকারি সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না। কৃষকের চাহিদা অনুযায়ী সময়মতো সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন ও কৃষি উপকরণের চাহিদার তথ্য সংরক্ষণ করা গেলে সরকারি পরিকল্পনা ও সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে। একই সঙ্গে দেশকে কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বের করে রপ্তানিমুখী করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীকে বকনা গরু ও প্রাণিখাদ্য এবং ১০০ কৃষক-কৃষাণীর মধ্যে উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। পরে মন্ত্রী ফুলদী নদীর খালে মাছের পোনা অবমুক্ত করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
কৃষি থেকে আরও
বিএডিসিতে জনবল সংকট, পদোন্নতি ও বদলি নিয়ে অসন্তোষ

বিএডিসিতে জনবল সংকট, পদোন্নতি ও বদলি নিয়ে অসন্তোষ

১৯ ঘণ্টা আগে
সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সার ডিলার নিয়োগের তারিখ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

১ সপ্তাহ আগে
অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

অক্টোবর মাসে ৩ লাখ ১৬ হাজার টনের বেশি নন-ইউরিয়া সার বরাদ্দ

৪ সপ্তাহ আগে
গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভা

১ মাস আগে
দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব

১ মাস আগে
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব

১ মাস আগে