প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রেড অবনমন ছাড়াই বিএডিসির স্কেল ভেটিং, কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’ দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’ সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে দেশে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে তিনি জানান, বন্ধ কারখানার মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির ২৮২টি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১২৩টি কারখানা রয়েছে। বন্ধ কারখানাগুলোর তালিকা সংগ্রহের কাজ চলছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, দেশের রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক খাতে তারল্য সংকট এবং বিদেশি ক্রেতাদের ছোট ও মাঝারি কারখানায় অর্ডার কমিয়ে দেওয়াসহ বিভিন্ন কারণে কারখানাগুলো বন্ধ হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পোশাক খাতকে টিকিয়ে রাখতে রপ্তানিকারকদের জন্য বিভিন্ন নগদ সহায়তা ও অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের বাজার ধরে রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি, বিশেষ টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংসদে জানান বাণিজ্যমন্ত্রী। মজুতদারি, অতিরিক্ত মূল্য আদায় ও কৃত্রিম সংকট সৃষ্টির মতো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিল্প থেকে আরও
চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের

১১ ঘণ্টা আগে
বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

বাংলাদেশের জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

৫ দিন আগে
টিকিয়ে রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, বন্ধ হলো ম্যাট্রিক্স ড্রেসেস

টিকিয়ে রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, বন্ধ হলো ম্যাট্রিক্স ড্রেসেস

৬ দিন আগে
চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা: বস্ত্র ও পাটমন্ত্রী

চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র ও পাট খাতের আধুনিকায়নে নতুন সম্ভাবনা: বস্ত্র ও পাটমন্ত্রী

২ সপ্তাহ আগে
তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী

তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী

৩ সপ্তাহ আগে
বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: খন্দকার আব্দুল মুক্তাদির

বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: খন্দকার আব্দুল মুক্তাদির

৩ সপ্তাহ আগে