প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রেড অবনমন ছাড়াই বিএডিসির স্কেল ভেটিং, কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’ দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’ সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

সুইপার আর হারপিক আনেন, আমি ক্লিন করব: কুমেক পরিচালককে কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন
সুইপার আর হারপিক আনেন, আমি ক্লিন করব: কুমেক পরিচালককে কৃষিমন্ত্রী
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব।’

গত ১ সেপ্টেম্বর হাসপাতাল পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় হাসপাতালের মেঝে, বাথরুম ও সার্বিক পরিবেশের নাজুক অবস্থা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে তার ওই বক্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভিডিওতে দেখা যায়, টাইলসে কালো দাগ ও বাথরুমের অপরিচ্ছন্নতা দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলেন, প্রতিটি ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ। বাথরুমগুলো অন্তত ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ’—আমি এখনই পরিচ্ছন্ন পরিবেশ চাই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিদর্শনের সময় দীর্ঘদিন অচল থাকা বৈদ্যুতিক পাখাগুলোও মন্ত্রীর নজরে আসে। সেগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।

এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে প্রয়োজনের সময় মুঠোফোনে পাওয়া যায় না এবং তার কার্যালয়ে গিয়েও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও ডা. মো. শাহজাহান ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী

মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
চাটমোহরে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু

চাটমোহরে মারধরের শিকার দিনমজুরের মৃত্যু

১ দিন আগে
ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

১ দিন আগে
মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ, উড়ে গেল টিনের বেড়া

১ দিন আগে
ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বালুমহাল দখল নিয়ে বিরোধের তথ্য

ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, বালুমহাল দখল নিয়ে বিরোধের তথ্য

১ দিন আগে
চাটমোহরে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে হয়রানির অভিযোগ

চাটমোহরে জমি নিয়ে বিরোধ, ৬ জনকে হয়রানির অভিযোগ

২ দিন আগে