প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর ইস্টার্ণ রিফাইনারি আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রেড অবনমন ছাড়াই বিএডিসির স্কেল ভেটিং, কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’ দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’ সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর

বিজ্ঞাপন
শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে, আশা প্রবাসীকল্যাণমন্ত্রীর
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে। খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪ সালের ৩১ মে থেকে মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী প্রবেশ বন্ধ রয়েছে। শ্রমবাজার চালুর জন্য কূটনৈতিক ও দ্বিপক্ষীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, গত ২৪ জুন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শ্রমবাজার পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে। দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো হচ্ছে বলে জানান মন্ত্রী। কাতার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারিগর ও ওয়েল্ডার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

বিদেশে কর্মসংস্থান বাড়াতে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য এক লাখ চালককে প্রশিক্ষণ দেওয়ার প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
গ্রেড অবনমন ছাড়াই বিএডিসির স্কেল ভেটিং, কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি

গ্রেড অবনমন ছাড়াই বিএডিসির স্কেল ভেটিং, কর্মকর্তা-কর্মচারীদের স্বস্তি

৯ ঘণ্টা আগে
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

৯ ঘণ্টা আগে
গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’

গাজী নজরুলের নাম শুনে স্পিকারের মন্তব্য, ‘জি এম তো নাই’

৯ ঘণ্টা আগে
দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে প্রধান অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ ঘণ্টা আগে
এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’

এনআইডিসহ বিভিন্ন পরিচয়পত্রের বদলে আসছে ‘এক-আইডি’

৯ ঘণ্টা আগে
সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের ধন্যবাদ

১১ ঘণ্টা আগে