প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদেশি কর্মী নিয়োগে ৮ ধাপের প্রক্রিয়া জানাল মালয়েশিয়া শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ বাংলাদেশের সংরক্ষিত নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার উদ্যোগে ৬৭ এমপির আপত্তি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ৯৫০ রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর আচরণের অভিযোগ, অসন্তুষ্ট শিক্ষার্থীরা প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: মন্ত্রী সব আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে ব্যবসায়ীসহ পরিবারের ৪ সদস্যের খোঁজ নেই, স্বর্ণ ফেরত না পাওয়ার অভিযোগ ২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

বিজ্ঞাপন
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে এবার নজর কেড়েছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে তাকে দেখা গেছে খালেদা জিয়ার আদলে সাজতে।

‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের পর্বটির শুটিং হয়েছে ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে। ভিডিওর ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও রাজনৈতিক ইতিহাসের ‘আপসহীন নেত্রী’ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস। তার এই সাজ ও উপস্থাপনা খালেদা জিয়ার পরিচিত লুকের সঙ্গে মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভিডিও প্রকাশের পর অনেক দর্শক চমকের সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। মন্তব্যে তাকে প্রতিভাবান শিল্পী হিসেবেও উল্লেখ করেছেন অনেকে।

এর আগে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন এবং রাজনীতিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন চমক। পরে ‘মহানগর’, ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’ ও ‘সাদা প্রাইভেট’সহ বিভিন্ন নাটক ও ওয়েবভিত্তিক কাজে অভিনয় করে পরিচিতি পান তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিত ভ্লগিংও করছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

২৩ বছর পর ক্যামেরার সামনে ‘রাজ’ অভিনেত্রী, বললেন, ‘আমি বেঁচে আছি’

৩ ঘণ্টা আগে
একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'
মেরিয়েম উজেরলির তারকা হওয়ার অদম্য গল্প

একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'

১ সপ্তাহ আগে
‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

১ সপ্তাহ আগে
এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
'কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়'

'কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়'

১ সপ্তাহ আগে
মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ

মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ

১ সপ্তাহ আগে